জিন্নাহর ছবি ছেঁড়া নিয়ে গোলাম পরওয়ার

‘যারা এই ভূখণ্ডের ইতিহাস জানেন না, তারা এমন আচরণ করেন’

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছেঁড়া প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানেন না এবং প্রথাগত দলীয় রাজনীতিতে অন্ধ, তারাই এ ধরনের আচরণ করতে পারেন।


সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম পরওয়ার।


জিন্নাহর ছবি ছেঁড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা বলব, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন না, বাংলাদেশের জন্মের পেছনের কথা জানেন না, এই ভূখণ্ডকে আজাদ ও স্বাধীন করার পেছনে কারা লড়াই করেছেন এবং তাঁদের কী অবদান ছিল, সেই ইতিহাস থেকে যারা অজ্ঞ, শুধু প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ, তাঁরা এ ধরনের আচরণ করতে পারেন।’


তিনি আরও বলেন, ‘উনি যে আন্দোলন করেছিলেন, যে কথা বলেছিলেন, এই ভূখণ্ডের সমস্ত দেশপ্রেমিক নাগরিক সে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এগুলোর ইতিহাস জানতে হবে। রাজনীতিতে ইমম্যাচুরিটি থাকলে বহু কাজ, বহু দায়িত্ব এমন হয়ে যায়, যেগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়।’


এর আগে সোমবার দুপুরে ডাকসু সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। সাংবাদিকদের তিনি বলেন, ‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ

‘যারা এই ভূখণ্ডের ইতিহাস জানেন না, তারা এমন আচরণ করেন’

মেয়র প্রার্থী সাদিক কায়েমকে অভিনন্দন জানালেন পাটওয়ারী

ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

‘ছাত্রলীগের অভাব কোনো ক্যাম্পাসে মনে হবে না, কারণ এখন ছাত্রদল আছে’

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে মুজিবের ছবি রাখার দাবি ছাত্র ইউনিয়নের

জিন্নাহর ছবি কোন প্রেক্ষাপটে রাখা হয়েছে না জেনে ভাঙচুর অগ্রহণযোগ্য: শিবির সভাপতি

ডাকসুর মতো ঢাকা দুই সিটিতেও জামায়াত-শিবিরের প্রার্থীরা জিতবে: ফয়জুল হক

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল: নয়ন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের