খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল: নয়ন

Post Image

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ১৯৭১ সালে একটি রাজনৈতিক দল পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে দেশের মা-বোনদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছিল, বরং তাদের হাতে তুলে দিয়েছিল। আজ সেই দলই ভোটের সময় নারীদের সম্মানকে খুচরো টাকার বিনিময়ে কেনার চেষ্টা করছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নয়ন বলেন, ‘ভোটের আগে বিকাশ, নগদ কিংবা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে। কয়েক হাজার টাকার বিনিময়ে দেশের মা-বোনদের সম্মান নির্ধারণ করতে চাওয়া হচ্ছে। কিন্তু বিএনপির কাছে নারীর মর্যাদা ও দেশের মানুষের সম্মান সর্বোচ্চ।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারী সদস্যের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এটি কোনো অনুগ্রহ নয়, নারীদের ন্যায্য অধিকার।’

নারীদের উদ্দেশে নুরুল ইসলাম বলেন, ‘আপনাদের সম্মান, আত্মমর্যাদা ও ভোটাধিকার কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট কোনো পণ্য নয়, এটি আপনার সাংবিধানিক অধিকার।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে আন্দোলন করেছে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, কালো টাকা বা অবৈধ প্রভাবের ওপর নয়। নীতি ও আদর্শের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চাই।’

সমাজে অপরাধ দমনের আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বলেন, ‘ইভটিজিং, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো প্রশ্রয় দেবেন না। তাদের আইনের হাতে তুলে দিন। আমি কখনো কোনো অপরাধীকে ছাড়াতে পুলিশকে ফোন করবো না, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনাদের পাশে থাকব।’

সমাবেশে কয়েক হাজার নারী ভোটার অংশ নেন। এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীক

‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

আরও তিন বিভাগে ১১ দলের লংমার্চ

দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান

১৩ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী যারা

জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমীদ

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল: নয়ন

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান