কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

Post Image


ঝিনাইদহ-৪ আসনে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। নিজ নির্বাচনী এলাকার কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে তিনি সরাসরি মাঠে নেমে ধান রোপণ করেন এবং সেখানেই কৃষকদের কাছে ভোট চান।


বুধবার (৫ ফেব্রুয়ারি) কালীগঞ্জ পৌর শহরের শ্রীরামপুর এলাকার একটি ধানক্ষেতে এ ব্যতিক্রমী এ গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।


ধান লাগানোর পর উপস্থিত কৃষকদের উদ্দেশে রাশেদ খান বলেন, এই দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু দীর্ঘদিন ধরে কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি সংসদে যেতে পারলে কৃষকের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।


তিনি আরো বলেন, ধানের ন্যায্য মূল্য, সার-বীজের সহজলভ্যতা, সেচ সুবিধা এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় মৌলিক সংস্কার আনতে হবে। শুধু ভোটের সময় নয়, সব সময় কৃষকের পাশে থাকতে চাই।


এ সময় রাশেদ খানের সঙ্গে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষকরাও একজন প্রার্থীকে মাঠে নেমে তাদের সঙ্গে ধান লাগাতে দেখে সন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীক

‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

আরও তিন বিভাগে ১১ দলের লংমার্চ

দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান

১৩ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী যারা

জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমীদ

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল: নয়ন

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল