৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

Post Image

শপথ গ্রহণ করে সংসদে যাবে এগারো দলীয় জোট। একইসঙ্গে ৩২টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির প্রমাণ নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটবে জামায়াত জোট।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ নিয়ে ভোট পুনঃগণনার দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচনের দিন বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল। কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু আসনে ‘বিদ্যুৎগতিতে’ ফল ঘোষণা করা হয়েছে। এতে পক্ষপাতদুষ্ট আচরণের আশঙ্কা তৈরি হয়েছে।

যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেসব আসনে পুনঃগণনার আবেদন করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নিবে তাদের জোট বলেও জানান হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘এসবের প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ মিছিল করা হবে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ছাত্রলীগের অভাব কোনো ক্যাম্পাসে মনে হবে না, কারণ এখন ছাত্রদল আছে’

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে মুজিবের ছবি রাখার দাবি ছাত্র ইউনিয়নের

জিন্নাহর ছবি কোন প্রেক্ষাপটে রাখা হয়েছে না জেনে ভাঙচুর অগ্রহণযোগ্য: শিবির সভাপতি

ডাকসুর মতো ঢাকা দুই সিটিতেও জামায়াত-শিবিরের প্রার্থীরা জিতবে: ফয়জুল হক

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীক

‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল: নয়ন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট