ছাত্র মৈত্রীর নেত্রী ইমু

‘ছাত্রলীগের অভাব কোনো ক্যাম্পাসে মনে হবে না, কারণ এখন ছাত্রদল আছে’

Post Image

বাংলাদেশ ছাত্রলীগের অভাব কোনো ক্যাম্পাসে মনে হবে না, কারণ এখন ক্যাম্পাসগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল আছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান ইমু।

তিনি বলেছেন, ‘জাতীয়তাবাদের নামে বারবার আমরা বিএনপি এবং ছাত্রদলকে দেখতে পাই, যেখানে তারা ক্ষমতাসীন, সেখানে লাঠিয়াল বাহিনী হয়ে, সরকারি সংগঠন হিসেবে, সন্ত্রাসী বাহিনী হিসেবে কাজ করে। ছাত্র রাজনীতির নামে যে অপরাধ রাজনীতির চর্চা আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই, সরকারি সংগঠনগুলোর সেটারই একটা ধারাবাহিকতা ছাত্রদল বজায় রাখছে।’

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিপ্লবি ছাত্র মৈত্রীর বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

ইশরাত জাহান ইমু বলেন, “জাতীয়তাবাদের নামে তারা আমেরিকার সঙ্গে যে মার্কিন এআরটি চুক্তি হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদের সেই চুক্তির বিরোধিতা করে না। জাতীয়তাবাদের নামে তারা দেশের ভেতরে যে নিপীড়ন বা বাংলাদেশে বিদেশি পুঁজির যে বিনিয়োগ, এইসব ব্যবসায়িক যে লসগুলো হচ্ছে, এগুলো নিয়ে তারা কথা বলে না। ওষুধনীতি বা জাপানের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি নিয়েও তারা কথা বলে না। দেশের যে তেল-গ্যাস, সেগুলো দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফুলবাড়ীর মতো ৯৬ শতাংশ বাইরের দেশে চলে যাবে, ৪ শতাংশ বাংলাদেশ পাবে। ভারতের সঙ্গে যে অসম বাণিজ্যিক চুক্তি, এগুলো নিয়েও তারা কোনো ধরনের কথা বলে না।”

তিনি বলেন, “জাতীয়তাবাদের নামে বারবার আমরা বিএনপি এবং ছাত্রদলকে দেখতে পাই, যেখানে তারা ক্ষমতাসীন, সেখানে লাঠিয়াল বাহিনী হয়ে, সরকারি সংগঠন হিসেবে, সন্ত্রাসী বাহিনী হিসেবে কাজ করে। ছাত্র রাজনীতির নামে যে অপরাধ রাজনীতির চর্চা আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই, সরকারি সংগঠনগুলোর সেটারই একটা ধারাবাহিকতা ছাত্রদল বজায় রাখছে। ছাত্রলীগের অভাব কোনো ক্যাম্পাসে আপনার মনে হবে না। কারণ এখানে এখন ছাত্রদল আছে।”

তিনি মন্তব্য করে বলেন, “তারা যে সেটা করতে পারবে না, এটার মধ্য দিয়ে আসলে ছাত্রলীগ আর ছাত্রদল যে চাচাতো ভাইবোন, এই বিষয়টি খুবই স্পষ্টভাবে প্রমাণ পায়। এর মধ্য দিয়ে তারা আরও যেভাবে নারীদের ওপর নিপীড়ন করছে, ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেও কোনো গুণগত পার্থক্য নেই।”

তিনি আরও উল্লেখ করে বলেন, “সেই জায়গায় আমাদের আহ্বান আপনাদের প্রতি, ছাত্রদলের যে সন্ত্রাস, আওয়ামী লীগের সন্ত্রাসকে যেরকম জনগণ উৎখাত করে ছুড়ে ফেলছে, একই রকমভাবে এই ছাত্রদলও ছাত্রলীগ যে পথে গেছে, সেই পথে যাবে। হাসিনা যেভাবে পালাইছে, বিএনপির দশাও আসলে একই রকম হবে, যদি তারা এই তেল, বিদ্যুৎ, জ্বালানি—এই সমস্যাগুলোর পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সন্ত্রাসের সমস্যা, এটা দ্রুততম সময়ে সমাধান না করে।”

ইশরাত জাহান ইমু বলেন, “সে সমাধান তারা করতে পারবে বা সক্ষমতা আছে বলেও আমরা মনে করি না। সে জায়গায় আসলে বিকল্প যে রাজনীতি, সেই রাজনীতির হাতকে শক্তিশালী।”

প্রসঙ্গত, বিপ্লবী ছাত্র মৈত্রী একটি বামপন্থী ছাত্র সংগঠন। সংগঠনটি বিভিন্ন সময় শিক্ষা, কর্মসংস্থান, গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্বের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। জানা গেছে, সংগঠনটির ১৭তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখায় শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের দাবিতে দেয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে সংগঠনটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিপ্লবী ছাত্র মৈত্রী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ছাত্রলীগের অভাব কোনো ক্যাম্পাসে মনে হবে না, কারণ এখন ছাত্রদল আছে’

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে মুজিবের ছবি রাখার দাবি ছাত্র ইউনিয়নের

জিন্নাহর ছবি কোন প্রেক্ষাপটে রাখা হয়েছে না জেনে ভাঙচুর অগ্রহণযোগ্য: শিবির সভাপতি

ডাকসুর মতো ঢাকা দুই সিটিতেও জামায়াত-শিবিরের প্রার্থীরা জিতবে: ফয়জুল হক

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীক

‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল: নয়ন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট