এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

Post Image

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর চতুর্থ ম্যাচে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে ২৯ রানে হারিয়েছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শহীদ পুলিশ স্মৃতি কলেজ।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। দলীয় ৬ রানের মাথায় ২ উইকেট হারায় তারা। এরপর সিয়াম হাবিবের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে এমকেসি। হাবিব ৩৭ রানে আউট হলেও পরে দলের হাল ধরেন সাকিবুল ও সিয়াম।

সাকিবুল মাত্র ১৩ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে সিয়াম করেন ১৬ বলে ৫৫ রান। এই দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ১৭২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে শহীদ পুলিশ স্মৃতি কলেজ। কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান তুলে নেয় তারা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে যায় তাদের হাতে।

এরপর বোলিংয়ে এসে জোড়া উইকেট নিয়ে এমকেসিকে ম্যাচে ফেরান সাজ্জাদ। শেষ চার ওভারে শহীদ পুলিশ স্মৃতি কলেজের প্রয়োজন ছিল ৮২ রান। এমন অবস্থায় দলীয় অধিনায়ক সাজিদুল ইসলাম অপুর হ্যাটট্রিকে ম্যাচের মোড় ঘুরে যায়। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজ।

শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্য থেকে ২৯ রান দূরে থাকতেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ২৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ।


সর্বশেষ খবর

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

জাতীয় দলের হয়েও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

সর্বাধিক পঠিত

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ টিভিতে আরও যা থাকছে

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম বিসিবির অস্বীকার

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের