আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

Post Image

আলজেরিয়ার পর অস্ট্রিয়া—‘জে’ গ্রুপে টানা দুই দাপুটে জয়ে গতকাল রাতেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেছে। 

রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে এ নিয়ে তুমুল জল্পনা চলছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হলে নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এইচ গ্রুপের চার দল– স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। 

ইতোমধ্যে রাউন্ড অব বত্রিশের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে জে গ্রুপের চ্যাম্পিয়ন এবং এইচ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। 

তারিখ ম্যাচ      প্রতিপক্ষ সময়   ভেন্যু

০৪ জুলাই রাউন্ড অব ৩২ আর্জেন্টিনা বনাম ‘এইচ’ গ্রুপের রানার্সআপ ভোর ৪টা (বাংলাদেশ সময়) হার্ডরক স্টেডিয়াম, মায়ামি

প্রসঙ্গত, এইচ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।

মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। 

পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান অনুযায়ী আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে কেপ ভার্দেকে। তবে শেষ রাউন্ডের দুই ম্যাচ একসঙ্গে হওয়ায় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বিশেষ করে ভোজিনহার নেতৃত্বে কেপ ভার্দে যদি সৌদিকে হারাতে পারে, তাহলে আফ্রিকার ছোট দেশটি ইতিহাস গড়ে নকআউটে উঠতে পারে এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

অন্যদিকে, উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে। ফলে শনিবার সকাল ৬টায় হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই