বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

Post Image

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমস সামনে রেখে নারী ফুটবলের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সর্বশেষ সাফের দল থেকে বাদ পড়েছেন চারজন, নতুন করে সুযোগ পেয়েছেন একজন এবং ফিরেছেন তিন ফুটবলার।

প্রথমবার জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফে দলের সঙ্গে থাকলেও মাঠে নামেননি তিনি। এশিয়ান গেমসেই হতে পারে তার আন্তর্জাতিক অভিষেক। দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন।

অন্যদিকে সাফের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমেহ্লা মারমা ও সৌরভী আকন্দ।

এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে আজ রাতেই চীনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে গুয়াংঝু এফসির বিপক্ষে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।

মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, মুনকি আক্তার।

ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সুলতানা।

সর্বশেষ খবর

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

সর্বাধিক পঠিত

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে বিসিবির শোকজ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন