জাতীয় দলের হয়েও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

Post Image

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচের প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। প্রোটিয়াদের বিশাল রানের নিচে চাপা পড়ার শঙ্কা ছিল টাইগারদের। কিন্তু শেষ দিনে বুধবার (২ সেপ্টেম্বর) পুরো চিত্র বদলে দিয়েছেন তাওহীদ হৃদয়। সাড়ে তিনশ রানের ইনিংস খেলে তিনি একাই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিয়েছেন।


আগের দিনই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন হৃদয়। বুধবার চতুর্থ ও শেষ দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া হৃদয় গড়ছেন বাংলাদেশের ক্রিকেটে বিরল এক ইতিহাস। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি এখন এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক।


তামিম ইকবালের ৩৩৪ রান টপকে হৃদয় করলেন ৩৫০ রান। পরে নিজের ফেসবুকে লিখেছেন, জাতীয় দলের হয়েও এমন ইনিংস খেলতে চান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয় লেখেন, ‘সত‍্যি বলতে এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনও পাচ্ছি। সবাইকে ধন‍্যবাদ। ম‍্যান অব দ‍্যা ম‍্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’

সর্বশেষ খবর

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

সর্বাধিক পঠিত

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ