প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

Post Image


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় ফাস্ট বোলার নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৮ লাখ ১৫ হাজার টাকা।


৫২ বছর বয়সী মরিয়ম নওয়াজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজি।


গত ২৬ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মরিয়মকে নিয়ে বিদ্রূপাত্মক পোস্ট করেছিলেন ২৩ বছর বয়সী পেসার নাসিম শাহ।


হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে, পাকিস্তানের জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনে পিএসএল দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে।


তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মরিয়ম নিরাপত্তাকর্মীদের সঙ্গে গাড়ির বহর নিয়ে স্টেডিয়ামে যান। লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ক্রিকেটারদেরসহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। সেসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


পিসিবি মিডিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে সেসব ছবির একটি শেয়ার করে নাসিম লেখেন, ‘তাকে (মরিয়ম নেওয়াজকে) কেন লর্ডসের রানির মতো করে সম্মান দেওয়া হচ্ছে?’


কয়েক মিনিট পরই সেই পোস্ট সরিয়ে ফেলা হয় এবং দ্রুতই আরেকটি পোস্টে বলা হয় যে, নাসিমের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে।


তবে পিসিবি নাসিমের সেই দাবি আমলে নেয়নি। বোর্ড তাদের বিবৃতিতে জানায়, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির শর্তাবলির পাশাপাশি মিডিয়া নীতি ও প্রবিধান লঙ্ঘন করেছেন। এ জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 


গতকাল (২৯ মার্চ) শুনানি শেষে নাসিমের ব্যাখ্যা মূল্যায়নের পর পিসিবি তাকে জরিমানার সাজা দেয়।


নাসিম এরই মধ্যে তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপককে বরখাস্ত করেছেন। এবারের পিএসএলে নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম। এই দলে আছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। 

সর্বশেষ খবর

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

জাতীয় দলের হয়েও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনার বিশেষ পরিকল্পনা, অপেক্ষা শুধু সম্মতির

বিশ্বকাপ ফাইনালের পরদিনই অবসরের ঘোষণা লিখে রেখেছিলেন মেসি!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

সর্বাধিক পঠিত

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম বিসিবির অস্বীকার

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ টিভিতে আরও যা থাকছে

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের