দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

Post Image

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম বাংলাদেশি হিসেবে দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে তিন শ রানের মাইলফলক ছুঁলেন তিনি।

অবশ্য তার আগেও দুজন প্রথম শ্রেণির ম্যাচে দেশের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন। রকিবুল হাসান ও তামিম ইকবালের আছে এই কীর্তি। সে হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার এখন হৃদয়। তবে বিদেশের মাটিতে এই কীর্তি গড়া প্রথম বাংলাদেশি তিনি।

পচেফস্ট্রুমে চারদিনের ম্যাচের শেষ দিনে হৃদয় পূর্ণ করেন অনন্য এই কীর্তি। ৪৫১ বল খেলে ট্রিপল সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। বোস্টের বল মিড-অনে ঠেলে দ্রুত দুই রান নিয়ে তিন শ পূর্ণ করেন হৃদয়। এর আগে ম্যাচের তৃতীয় দিনেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। শেষ দিনে ধীরে ধীরে এগিয়ে পৌঁছে যান ঐতিহাসিক মাইলফলকে।

বিস্তারিত আসছে…

সর্বশেষ খবর

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

সর্বাধিক পঠিত

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

কোচ হিসেবে সরফরাজকেই সেরা পছন্দ শাহিন আফ্রিদির

তামিম সভাপতি হওয়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক: মিরাজ