সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

Post Image

বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। তবে কখনোই নির্দিষ্ট মেয়াদে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পাননি সাবেক এই অধিনায়ক। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি দেশি কোচদের জাতীয় দলের কোচিং প্যানেলে বেশি গুরুত্ব দিলেও সেই প্যানেলে নেই সুজন। তবে জাতীয় দলকে কোচিং করানোর জন্য এখনো প্রস্তুত তিনি। বোর্ড প্রয়োজন মনে করলে দায়িত্ব নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন সুজন।

গতকাল গণমাধ্যমকে তিনি বলেন, 'সেটা তো আমি বলতে পারব না। যদিও আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থ্যবান, তারা যদি অফার করে, আমি অবশ্যই দায়িত্ব নেব।' 


বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সুজন। আপাতত এই দায়িত্বই ভালোভাবে পালন করতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট-গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়তো ভেবেছেন, আমি এখানে অবদান রাখতে পারব। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সঙ্গেও আমার কাজের অভিজ্ঞতা আছে।' 


মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয়-সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে এমন খবর ছড়িয়েছে। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছেন সুজন। সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক খারাপের বিষয়টি নিয়ে তিনি বলেন, 'এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। ওর সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক। সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নাই।'

সালাউদ্দিনের কোচিংয়েরও প্রশংসা করেছেন সুজন। তিনি বলেন, 'সে কোচ হিসেবে নিজেকে অনেক পরিণত করেছে, অনেক বড় পরিসরে কোচিং করাচ্ছে। আমার মনে হয় না তার সঙ্গে কখনো কোনো সমস্যা ছিল। সালাউদ্দিনই এটা বলবে। আমাদের সবসময়ই কথা হয়, ফোনেও কথা হয়। কোচিংয়ে দুজন দুই দলকে কোচিং করিয়েছি। কখনো সে চ্যাম্পিয়ন হয়েছে, কখনো আমি। এটার জন্য তো সম্পর্ক খারাপ হওয়ার কথা না। বরং সে ভালো করলে আমি খুশি হই।'


সর্বশেষ খবর

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

জাতীয় দলের হয়েও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনার বিশেষ পরিকল্পনা, অপেক্ষা শুধু সম্মতির

সর্বাধিক পঠিত

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম বিসিবির অস্বীকার

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ টিভিতে আরও যা থাকছে

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের