জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে

Post Image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মুনাফেকি করেছে এবং এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে।  


আজ রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মিলনের পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 


রিজভী বলেন, 'জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মুনাফেকি করেছে। এখন তারা ত্রাসের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে।'


তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে। অথচ তারাই এলাকায় দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইসলামের মূল শিক্ষা হচ্ছে মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা মানুষের কল্যাণের পরিবর্তে রাজনৈতিক লাভের পেছনে ছুটছে।


তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির ইতিহাস হচ্ছে ন্যায় ও অঙ্গীকার রক্ষার পক্ষে, সব মুনাফেকির বিরুদ্ধে। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মিলনের পরিবারের পাঁচ সদস্যের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় পরিবারটিকে একটি ছাগলও উপহার দেওয়া হয়।


অনুষ্ঠানে 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীক

‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

আরও তিন বিভাগে ১১ দলের লংমার্চ

দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান

১৩ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী যারা

জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমীদ

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল: নয়ন

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান