ইমাম-মুয়াজ্জিনকে সরকারি ভাতা পাইয়ে দেয়ার কথা বলে অর্থ নিলেন বিএনপি নেতা

Post Image


রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌর শহরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে ওয়ার্ড বিএনপির সম্পাদককে শোকজ করা হয়েছে।

শুক্রবার (২১ আগষ্ট) রাতে জাতীয়তাবাদী দল বিএনপি হারাগাছ পৌর শাখার সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।


শোকজ পাওয়া সাইদুল ইসলাম রঞ্জু হারাগাছ পৌর আট নম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।


চিঠিতে বলা হয়েছে, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারী ভাতা প্রদানে ওয়ার্ড সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া যায়। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী তিন দিনের মধ্যে জবাব প্রদানের নির্দেশ করা হইল।

শনিবার (২২ আগষ্ট) দুপুরে শোকজের বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু।


তিনি বলেন, সরকারি ভাতা প্রদানের নামে দলীয় পরিচয়ে নেতার টাকা নেয়া অপরাধ। একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের নামে তাদের কাছ থেকে আট নম্বার ওয়ার্ড বিএনপির সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর টাকা নেয়া ও ফেরত দেয়ার একটি অভিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বিষয়টি নজরে এলে পৌর বিএনপির নেতারা তদন্ত করেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুকে শোকজ করা হয়েছে।


মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমীন জানান, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি নেতা রঞ্জু তাদের তিনজনের কাছে প্রথমে ৩৪ হাজার টাকা চান। কথাবার্তার এক পর্যায়ে ৩০ হাজার টাকা দিলে নাম তালিকায় দেওয়া হবে বলে জানানো হয়। তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রথমে ১৫ হাজার টাকা দেন এবং বাকী টাকা কয়েকদিন পরে দিবেন বলে জানান তারা। কিন্তু দলীয় পরিচয়ে টাকা নেয়ার বিষয়টি জানাজানি হলে তাদেরকে পরদিন টাকা ফেরত দেন রঞ্জু।


তবে শোকজ পাওয়া হারাগাছ পৌর আট নম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গুদাম ভেঙে সার লুট করে নিয়ে গেলেন কৃষকরা

মাচার পেঁয়াজ পচে, বাজারে নেই দাম, সালথায় পেঁয়াজ চাষিদের নীরব কান্না

অভিযানে গিয়ে হুমকির মুখে এসিল্যান্ড, ৫৫ জনের বিরুদ্ধে মামলা

দুবাই থেকে চোরাচালান, ৩১ ভরি স্বর্ণসহ দুই যুবক আটক

চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা!

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশ

ইমাম-মুয়াজ্জিনকে সরকারি ভাতা পাইয়ে দেয়ার কথা বলে অর্থ নিলেন বিএনপি নেতা

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

চট্টগ্রাম বন্দরে আন্দোলনের নেতা আটক

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

দলীয় সব পদ থেকে ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল