এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

Post Image

যশোরে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার টার দিকে ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।

রাব্বি চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পর মামাতো-ফুফাতো ভাই-বোন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র করার জন্য আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হন। শনিবার সরকারি ছুটির দিনে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে তিনি ভুক্তভোগীকে মিথ্যা অজুহাত দিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়ার বাসিন্দা জাহানারা বেগমের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়েন। পরে একটু সুস্থবোধ করলে তিনি সেখান থেকে নিজের বাড়িতে চলে যান এবং পুরো ঘটনা তার মা-বাবাকে জানান।

এরপর মা ও মেয়ে সন্ধ্যায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশ সদস্যরা অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা

স্ত্রীর কবর খননের সময় মিলল ২ যুগ আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বিএনপি নেতার

স্বামীর সম্পত্তির অধিকার না পেয়ে সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী রহিমা

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪

চট্টগ্রামে এস আলমের ১১টি কারখানা বন্ধের ঘোষণা

সর্বাধিক পঠিত

বিদ্রোহীদের চাপে বিএনপি প্রার্থী, নেতাকর্মীরা বিভক্ত

চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দিল সরকার, প্রশ্ন জামায়াত আমিরের

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

‘ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না’

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

রিজওয়ানা নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী : গোলাম পরওয়ার

জামায়াত গণমানুষের কল্যাণে রাজনীতি করে: ড. হেলাল

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, ব্যবসায়ীদের মামলায় গ্রেফতার ৯

জামায়াতের আমিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না