চট্টগ্রামে এস আলমের ১১টি কারখানা বন্ধের ঘোষণা

Post Image

লুটেরা শিল্প গ্রুপ হিসেবে খ্যাত চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলমের ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত পর্যন্ত ধাপে ধাপে এসব কারখানার নোটিশ বোর্ডে বন্ধ সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। 

আজ ১ আগস্ট থেকে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। এগুলোতে কর্মরত প্রায় ৬ হাজার শ্রমিক কর্মচারীকে পর্যায়ক্রমে তাদের পাওনা বুঝে দেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার কাজ শেষে ফিরে আসার পর কারখানাগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু করেছে প্রতিষ্ঠানটি। যেসব শ্রমিক এখনও বেতন তালিকায় রয়েছেন, তাদের আগামী ৬ আগস্টের মধ্যে সব বকেয়া ও আইনানুগ পাওনা পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।

বন্ধ হওয়া কারখানার মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, একটি ফিড মিলসহ আরও কয়েকটি শিল্প ইউনিট।

এ বিষয়ে এস আলম গ্রুপের কর্মকর্তাদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪

চট্টগ্রামে এস আলমের ১১টি কারখানা বন্ধের ঘোষণা

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, সম্পন্ন হলো বিবাহোত্তর সংবর্ধনা

যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বেশি নম্বর দেওয়ার প্রলোভনে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অডিও ভাইরাল

মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ

সর্বাধিক পঠিত

বিদ্রোহীদের চাপে বিএনপি প্রার্থী, নেতাকর্মীরা বিভক্ত

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দিল সরকার, প্রশ্ন জামায়াত আমিরের

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

রিজওয়ানা নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী : গোলাম পরওয়ার

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

‘ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না’

জামায়াতের আমিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

জামায়াত গণমানুষের কল্যাণে রাজনীতি করে: ড. হেলাল

আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না