যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

Post Image

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইনের তার সংযোজন এবং লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে শনিবার (১ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে নাটোরের কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা এবং গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ জুলাই) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার আংশিক এলাকা, কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়ায় বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময় কিছুটা কম-বেশি হতে পারে। এ কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো) জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় শনিবার সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ডিসি রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা (শনিবার সাপ্তাহিক বন্ধ), থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোডে বিদ্যুৎ থাকবে না।

এদিকে শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ভোরের দিকে রক্ষণাবেক্ষণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪

চট্টগ্রামে এস আলমের ১১টি কারখানা বন্ধের ঘোষণা

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, সম্পন্ন হলো বিবাহোত্তর সংবর্ধনা

যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বেশি নম্বর দেওয়ার প্রলোভনে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অডিও ভাইরাল

মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ

সর্বাধিক পঠিত

বিদ্রোহীদের চাপে বিএনপি প্রার্থী, নেতাকর্মীরা বিভক্ত

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দিল সরকার, প্রশ্ন জামায়াত আমিরের

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

রিজওয়ানা নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী : গোলাম পরওয়ার

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

‘ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না’

জামায়াতের আমিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

জামায়াত গণমানুষের কল্যাণে রাজনীতি করে: ড. হেলাল

আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না