চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ

Post Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাম চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলেও চিকিৎসকেরা তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারেননি। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


আজ বৃহস্পতিবার এনসিপির সহযোগী সংগঠন নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানান।


তিনি লেখেন, ‘আলিফের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে তার বাম চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একটি চোখ চিরতরে আলো হারিয়েছে। ডান চোখটি ভালো আছে। এখন তাকে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।’


এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, রডের আঘাতে আলিফ চৌধুরীর বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন। পরে তার অস্ত্রোপচার করা হয়।


গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সংঘর্ষ ও হামলার ঘটনায় গুরুতর আহত হন আলিফ চৌধুরী। এরপর থেকে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।


ওই দিন বিকেলে হবিগঞ্জ টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সমাবেশ শেষে তাদের গাড়িবহর সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে হামলার ঘটনা ঘটে।


এনসিপির অভিযোগ, প্রথমে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে সারজিস আলমের গাড়িকেও ধাওয়া করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সারজিস আলম শহরের সোনালী ব্যাংকের একটি ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।


দলটির আরও অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় মিডিয়া টিম বহনকারী একটি মাইক্রোবাসে ভাঙচুর এবং সাংবাদিকদের মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।


ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতা-কর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর ভূমিকা পালন করেননি। হামলায় তাদের মিডিয়া টিমের সদস্য, চালক ও স্থানীয় নেতা-কর্মীরা গুরুতর আহত হয়েছেন। কারও কারও হাত-পা ভেঙে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ

সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে চিঠি

টিফিনের রুটিতে ব্লেড: তদন্তে মিলল ভিন্ন তথ্য, শিক্ষিকা বরখাস্ত

গ্রেপ্তারের পর চট্টগ্রামে আনা হলো ডেভিড ইমনসহ তিন সহযোগীকে

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা

সর্বাধিক পঠিত

হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল

জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি

লামা উপজেলায় কুরআন তালীমে ছাত্রদলের হামলার অভিযোগে জিডি, আহত ৪

বাংলাদেশের যুবকরা বেকার ভাতা চায় না : জামায়াত আমির

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রিজওয়ানা নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী : গোলাম পরওয়ার

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

বিদ্রোহীদের চাপে বিএনপি প্রার্থী, নেতাকর্মীরা বিভক্ত

জামায়াতের আমিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ