উজিরপুরে বাসচাপায় নিহত ২, আহত ৫

Post Image

বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাসচাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মোশাররফ হোসেন বালীকে (৬১) মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে। 

পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়শ্রী গ্রামের মো. সেলিম হাওলাদার (৫০) মারা যান। তিনি মোহাম্মদ হাওলাদারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রতিবেশী মিজানুর রহমান হাওলাদার।

প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির পদক্ষেপে ব্যর্থ

উজিরপুরে বাসচাপায় নিহত ২, আহত ৫

হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ভোলায় আনন্দ মিছিল

হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ভোলায় আনন্দ মিছিল

দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত তারই ছেলে

কূর্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী : জিএম কাদের

নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি

ধর্ষকদের বিচারে অগ্রগতি না হলে গণআন্দোলন গড়ে তোলা হবে

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

জনগণ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না : চরমোনাই পীর

লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার