সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

Post Image

ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার বিকেলে প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় দ্রুত সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

বাসিন্দারা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের বসতবাড়িতেও পানি ঢুকে পড়ে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার।

তারা বলেন, সর্বশেষ ২০১২ সালে সড়কটি সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছরেও আর কোনো সংস্কার হয়নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থাসহ সড়ক সংস্কার প্রকল্পের টেন্ডার হয়েছে। প্রকল্পের অর্থ এসআইবিএলে জমা থাকলেও অর্থ ছাড় না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি। ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়াল

জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন

চালু হলো 'হ্যালো ডিসি' অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে

সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি— ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন জামায়াত এমপি

মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সর্বাধিক পঠিত

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর

রাতে ব্যবসায়ীর ওপর হামলা, চিনে ফেলায় আগুনে পুড়ে হত্যাচেষ্টা

লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা

নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

সংসদীয় এলাকায় জুমার নামাজ পড়লেন জামায়াত আমির

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

ধর্ষকদের বিচারে অগ্রগতি না হলে গণআন্দোলন গড়ে তোলা হবে

‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী : জিএম কাদের