‎পাবিপ্রবি প্রতিনিধি, ছামিউল :

‎পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

Post Image

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আলম উল্লাস এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম ওসমান।

‎রোববার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটির তথ্য প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, “আপাতত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গাইডলাইন নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে নতুন কমিটি কাজ করবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‎পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাবিতে জুলাই শহীদদের স্মরণ ও বিচারের দবিতে ছাত্রীদের মোমবাতি প্রজ্বলন

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

রাবিতে সাইবার থ্রেটস এন্ড ডিজিটাল ডিফেন্স' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত