ঢাবিতে জুলাই শহীদদের স্মরণ ও বিচারের দবিতে ছাত্রীদের মোমবাতি প্রজ্বলন

Post Image

জুলাই শহীদদের স্মরণ, স্মৃতি সংরক্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন, দেশাত্মবোধক গান ও প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান পালন করেছেন।

শুক্রবার সন্ধ্যায় হল প্রাঙ্গণে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের উদ্যোগে জুলাইয়ের মৈত্রী হল: মোমবাতি প্রজ্বলন ও সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জুলাই শুধু একটি গণআন্দোলনের স্মৃতি নয়; এটি অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক। তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনের চেতনা ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ।

আয়োজকরা জানান, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর তৎকালীন ক্ষমতাসীন সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নারী শিক্ষার্থীদের ভাষ্য, ওই দিন আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালানো হয়। পরদিন ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছিল। ক্যাম্পাসজুড়ে দমন-পীড়ন, পুলিশি গুলি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সেদিন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন, দেশাত্মবোধক গান এবং প্রতিবাদী স্লোগানের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই বেদনা, ক্ষোভ ও প্রতিরোধের ঐতিহাসিক রাতকে স্মরণ করতেই এক বছর পর একই প্রাঙ্গণে আবারও সমবেত হন হলের বর্তমান ও সাবেক আন্দোলনকারী শিক্ষার্থীরা। মোমবাতির আলোয় শহীদদের স্মরণ, সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান এবং প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ।

হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ও জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগের জুলাইকে চিরঅম্লান রাখার দায়িত্ব আমাদের। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আমাদের কণ্ঠ সোচ্চার রাখতে হবে, জুলাইয়ের স্মৃতিকে সমুন্নত রাখতে হবে।

একইসাথে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও জুলাই গণঅভ্যুত্থানের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক নিশিতা জামান নিহা বলেন, জুলাই আমাদের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এটি শুধু একটি আন্দোলন নয়, বরং স্বৈরাচারী শাসন, বৈষম্য এবং সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে জুলাই আমাদের সাহস, ত্যাগ এবং ন্যায়বিচারের প্রতীক হয়ে প্রতি বছর ফিরে আসবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ের ইতিহাস, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভূমিকা, ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করা তাদের নৈতিক দায়িত্ব।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাবিতে জুলাই শহীদদের স্মরণ ও বিচারের দবিতে ছাত্রীদের মোমবাতি প্রজ্বলন

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

সর্বাধিক পঠিত

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

নোসকে পরিবহনের দাবিতে শিক্ষার্থীদের জোরালো অবস্থান, দ্বিতীয় দফার গণস্বাক্ষর সম্পন্ন

সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা