চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

Post Image

পর্দা কর্নার নিয়ে ব্যঙ্গ করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রদলের নেতা সাকিফ রহমান বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় একটি বাসা থেকে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদেরকে উদ্ধার করেন। তিনি চাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

গতকাল শনিবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার জে এম টাওয়ার সংলগ্ন একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার চাকসুর উদ্যোগে পর্দাশীল নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্যান্টিনে ‘ছাত্রী কর্নার’ চালু করা হলে তা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করেন তিনি। এ ঘটনায় শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন। চাকসু নির্বাচনে তিনি ছাত্রদলের প্যানেল থেকে আইন ও মানবাধিকার সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

এ ঘটনা ধামাচাপা দিতে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ও এক ছাত্রীর নাম জুড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে সাকিফ রহমান বলেন, আমার বান্ধবী গ্রামের বাসায় যাওয়ার জন্য সকাল ৬টার টিকিট কেটেছিল। আমরা ৪-৫ জন বন্ধু মিলে রাতে ক্যাম্পাসে ঘোরার পরিকল্পনা করি। রাতের দিকে ১ নম্বর গেট এলাকায় খাওয়া-দাওয়া শেষে বাসায় ফেরার সময় জানতে পারি স্টেশন তলায় ঝামেলা হচ্ছে। তাই আমরা ২ নম্বর গেট দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।

তিনি বলেন, পরে রাত প্রায় ১২টার দিকে আমি ব্যাগ নেওয়ার জন্য রুমে যাই। তখন আমার বান্ধবীকে নিচে একা রেখে যাওয়াটা নিরাপদ মনে হয়নি। তাই তাকে রুমে নিয়ে আসি, যেন আমি দ্রুত গোসল করে ব্যাগ নিয়ে বের হতে পারি। কিন্তু পরে কিছু মানুষ দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে এবং পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে। অথচ আমরা কোনো আপত্তিকর অবস্থায় ছিলাম না।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ওই বাসায় যেয়ে ওদেরকে ক্যাম্পাস এরিয়ার মধ্যে নিয়ে আসি। পরে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঈদের ছুটির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

সর্বাধিক পঠিত

জকসু নির্বাচনে প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

নোসকে পরিবহনের দাবিতে শিক্ষার্থীদের জোরালো অবস্থান, দ্বিতীয় দফার গণস্বাক্ষর সম্পন্ন

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার