কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে চেয়ার দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদের বিরুদ্ধে। 

মারধর বিষয়ে ভুক্তভোগী কর্মচারী নিজেই প্রতিবেদকের কাছে বর্ণনা দিয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনানের সামনে চেয়ার দিয়ে মারধর ও চড়থাপ্পড়-লাথি মারেন জবি ছাত্রদল নেতা জাফর আহমেদ। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শী জকসুর এজিএস মাসুদ রানা বলেন, ভিসি ভবন থেকে শান্ত চত্ত্বরে তাকিয়ে দেখি জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর ভাই ক্যাম্পাসের কর্মচারী নিজাম ভাইকে ইচ্ছামতো চড়, থাপ্পড়,এবং চেয়ার দিয়ে মারছেন। তারপর আবার দেখি প্রক্টর অফিসের সামনে হইচই। কাকে ধরে এনে ভিসি ভবনের মধ্যে ঢুকানো হলো এবং অনেকক্ষণ তর্ক বিতর্ক দেখলাম। ছাত্রদলের আহবায়ক হিমেল ভাই নিজেদের সমস্যা বলায় আমরা সেটা থেকে দূরে থাকি। 


এ ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মো. নেজাম উদ্দিন বলেন, গতকাল গণিত বিভাগের সামনে চড় থাপ্পড় ও লাথি দিতে দিতে থাকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। শহীদ মিনারে সামনে রাখা প্লাস্টিকের চেয়ার দিয়ে আমাকে মারধর করে। এই সময় হিমেল ভাইও উপস্থিত ছিল। মারতে মারতে চেয়ার ভাইঙ্গা ফেলাইলো। ভাস্কর্য চত্বরের সামনে আসলে আবার পেটে লাথি মারে। আল্লাহর কাছে বিচার দিছি। আপনারা আমাগো মারেন, আমরা তো আর আপনাগো মারতে পারমো না। আমগো গরীবের বিচার করবে আল্লাহয়। আমি নাকি আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ করছি করেছি, আওয়ামী লীগের দোসর। আমাকে বলে, তুই ক্যাম্পাসে ঢুকতে পারবি না। আমার চাকরির বয়সই ৪০ বছর। ওর বয়সই ৪০ বছর হয়নি।  আমি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। যে দায়িত্বে আসবে, তাদের অধীনে আমাদের কাজ করতে হয়। 

নিজাম উদ্দিন আরও বলেন, এর এক সপ্তাহ আগে জাফর আমাকে ফোন দিয়ে রায়সাহেব বাজারে দেখা করতে বলে। আমি সমিতির অফিসে এসে দেখা করতে বলাতেও অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। পরের দিন সমিতির রুমে এসে আমাকে ঘিরে ধরে গালাগাল করতে থাকে৷ আমাকে বলে ক্যাস্পাসে না আসতে। আমার এক মেয়ে কলেজে পড়ে, আরেক ছেলে জগন্নাথে ভর্তি পরীক্ষা দিছে। এই প্রথম কোন শিক্ষার্থীর হাতে মার খেতে হলো। 

 এ বিষয়ে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, নতুন উপাচার্য দায়িত্ব নেয়ার প্রথম দিনেই এই ঘটনা ঘটলো। জগন্নাথের ইতিহাসে এভাবে কর্মচারীকে মারধর করার ঘটনা আর ঘটেনাই। অফিস খুললে বিষয়টি আমরা উপাচার্যকে অবহিত করবো। 

অভিযুক্ত জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও পাওয় যায়নি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

রুয়েটে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ,ভাঙচুর

রংপুর মেডিকেলে চা চাওয়া নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু'র উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার

রুয়েট অ্যালামনাইদের সংযুক্ত করবে ‘রুয়েট অ্যালামনাই নেটওয়ার্ক'

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক

বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

সর্বাধিক পঠিত

চবিতে ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগ, আটক ২

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

শিক্ষার্থী পেটানোর অভিযোগে ছাত্রদল সমর্থিত প্রার্থীকে বয়কটের ঘোষণা

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

চবিতে মদের গোপন কারখানা, বাংলা মদসহ আটক ১

জকসু ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!