সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা

Post Image

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের সামনে এ মঞ্চের কাজ শুরু করা হয়।

ঢাকা কলেজের মূল ফটকের সামনের ফুটপাতের একটি অংশে কাঠ ও বাঁশ ব্যবহার করে পূর্বঘোষিত অধ্যাদেশ মঞ্চের প্রস্তুতি চলছে। অন্যদিকে, ক্যাম্পাসে পরীক্ষা থাকায় বাইরে আন্দোলনকারী স্বল্পসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছেন। পাশাপাশি, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল ও সোহরাওয়ার্দী মিলিয়ে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ তৈরি হচ্ছে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখপাত্র আবদুর রহমান অধ্যাদেশ মঞ্চের ব্যাপারে বলেন, “ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে মোট ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ থাকবে। সাতটি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি ঘুরবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট ও ভবিষ্যৎ নিয়ে কথা বলবে। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও আয়োজন করা হবে।”

পরবর্তী কর্মসূচি জানতে চাইলে তিনি বলেন, “এই সপ্তাহের বুধবারে অধ্যাদেশের ব্যাপারে কোনো নেতিবাচক আপডেট এলে সেদিনই ‘মার্চ ফর যমুনা’ হতে পারে। যদি বুধবারের আপডেট ইতিবাচক হয়, তাহলে বৃহস্পতিবার ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে সবাই একযোগে সায়েন্স ল্যাবের ভাসমান মঞ্চে একত্র হবে। সেখান থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হয়ে ঢাকায় ঘুরবে।”

এদিকে, গতকাল (১৮ জানুয়ারি) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশটি যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে, সেহেতু জনদূর্ভোগ সৃষ্টি বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জন ও শ্রমকে নষ্ট করতে পারে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

রাবির উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

সর্বাধিক পঠিত

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের ব্যানার খুলে ফেললেন রাকসুর জিএস

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

জকসু নির্বাচনে প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা