উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

Post Image


ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভীনকে উপাধ্যক্ষ পদ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর এই পদোন্নতির ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মিকাইল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের শিক্ষক/কর্মকর্তাদের নির্দিষ্ট পদ ও বেতনস্কেলে পদোন্নতি প্রদান করা হয়েছে।

পদোন্নতি অনুযায়ী, অধ্যক্ষ শাহেলা পারভীনের বেতনস্কেল জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড (৫০,০০০–৭১,২০০ টাকা) প্রাপ্য হবেন।।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তা/শিক্ষকগণকে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর ই-মেইল ([email protected]) অথবা সরাসরি যোগদানপত্র দাখিল করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর পদোন্নতি আদেশ অবিলম্বে কার্যকর হবে।



আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট



এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

রাবির উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে টুর্নামেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্য

সর্বাধিক পঠিত

বেরোবি শিক্ষার্থী পরিষদের ব্যানারে শিবিরের ‘Run With’ কর্মসূচি অনুষ্ঠিত

ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের ব্যানার খুলে ফেললেন রাকসুর জিএস

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

জকসু নির্বাচনে প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন