মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

Post Image

মাতৃত্বকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের জন্য ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, মাতৃত্বকালীন সময়ে নারী শিক্ষার্থীরা ৪০ শতাংশ উপস্থিত থেকেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বুধবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসুর মহিলা বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এ সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আগামী সভায় উপস্থাপন করা হবে। 

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা বলেন, আমরা মহিলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি করেছিলাম। দাবির পরিপ্রেক্ষিতে একটা কমিটি গঠন করে দেয়া হয়েছিল। সেই কমিটিতে আমিও সদস্য হিসেবে ছিলাম। প্রথমে ৫০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এমন সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীকালে আরেক মিটিংয়ে তা কমিয়ে আনার জন্য আবেদন করি, পরে ৪০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, মাতৃত্বকালীন উপস্থিতির হার কমানোর বিষয়ে আগে থেকে একটা কমিটি গঠন করা ছিল। আজকে একাডেমিক কাউন্সিলের সভায় তা পাশ হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

স্থায়ীভাবে ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

সর্বাধিক পঠিত

জকসু নির্বাচনে প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের

নারী শিক্ষার্থীদের নিয়ে কার্জন হল প্রাঙ্গণে ডাকসুর গণইফতার

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

নোসকে পরিবহনের দাবিতে শিক্ষার্থীদের জোরালো অবস্থান, দ্বিতীয় দফার গণস্বাক্ষর সম্পন্ন

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার