জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব।

এ ছাড়া বেশ কয়েকজন সাংবাবিদকও আহত হয়েছেন। তারা হলেন আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী, দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল ও কালবেলার তৌসিন। তবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি। আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যালে নেওয়া হয়েছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকার চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই বিভাগের শিক্ষার্থীরা।

পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা আহত হন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘ফিমেল জোন’ ইস্যুতে ছাত্রদল ও বামপন্থীদের একহাত নিলেন ডাকসু নেতা রায়হান

ফিমেইল জোনের বিরোধিতা: ঢাবিকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়ালেন সাংবাদিক জেসিন

রাবিতে ‘ফিরে দেখা জুলাই’ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাবিতে জুলাই শহীদদের স্মরণ ও বিচারের দবিতে ছাত্রীদের মোমবাতি প্রজ্বলন

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

সর্বাধিক পঠিত

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে রাকসুর লাঠি হাতে অবস্থান

জকসুর দাবিতে এবার নারী শিক্ষার্থীদের অবস্থান

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ