গভীর রাতে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন শহরে বিস্ফোরণ

Post Image

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের হুমকি দেয়ার সামরিক সক্ষমতা আরও দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। হামলার পর ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের হুমকি দেয়ার সামরিক সক্ষমতা আরও দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। হামলার পর ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটা থেকে নতুন দফার এ হামলা শুরু হয়।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানে নতুন করে এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, সেটিকে আরও দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য।

এদিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন মার্কিন সামরিক অভিযান শুরুর পর তাবরিজে এটিই প্রথম হামলার ঘটনা।

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরেও কয়েকটি বিস্ফোরণ হয়েছে।

আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের দাশতি এলাকায় কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের জাস্কে অন্তত তিনটি এবং সিরিকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সিস্তান ও বেলুচিস্তানের কোনারাক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর প্রদেশের খোরমোজ শহরে যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খুজেস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

এর মধ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বেড়ে যায় এবং উভয় পক্ষ নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু করে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দিল্লিতে আজও নেমেছেন বিক্ষোভকারীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা

কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি

স্পেনের বিশ্বকাপ জয় স্বাধীনতাকামী মানুষেরও জয়: ইরান

বিজেপি নেতার সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক, তিন দফা দাবি

দিল্লিতে সিজেপির সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, ইন্টারনেট বন্ধ

আমরা ভেনেজুয়েলা নই, আমরা ইরান: আরাঘচি

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

সর্বাধিক পঠিত

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

ইরান-ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিচ্ছে ট্রাম্প

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

তেহরানের মিসাইল অংকে বিপাকে ট্রাম্প: ২৪ লাখের পিছনে আমেরিকার ব্যয় ৪৯ কোটি

ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার