ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

Post Image


ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা ভারি বৃষ্টি ও বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং ৪০০ জনের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে মিনাস জেরাইস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ।


অঙ্গরাজ্যের শহর জুইজ দে ফোরা–তে বন্যা, ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার ঘটনায় পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। পৌরসভার মেয়রের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এসব ঘটনায় কয়েকজন নিখোঁজ হয়েছেন—তবে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।


স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিখোঁজের সংখ্যা প্রায় ৪৫ জন হতে পারে। উদ্ধারকর্মীরা দুর্গত এলাকায় তল্লাশি ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


মিনাস জেরাইস অগ্নিনির্বাপণ বিভাগ এএফপিকে জানায়, তারা তথ্যটি ‘প্রাথমিকভাবে’ নিশ্চিত করেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানানোর মতো উপাত্ত নেই। জুইজ দে ফোরার মেয়র মারগারিদা সালোমাও ‘তীব্র ও অব্যাহত’ বৃষ্টিপাতের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।


সরকারি তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ লাখ ৪০ হাজার জনসংখ্যার শহর জুইজ দে ফোরায় চলতি ফেব্রুয়ারি মাসটি রেকর্ডের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস।


সালোমাও বলেন, কিছু পাড়া ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে এবং অন্তত ২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে। তিনি পরিস্থিতিকে ‘চরম’ বলে উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট

কেন ইরান যুদ্ধে জিততে পারছে না যুক্তরাষ্ট্র

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

সর্বাধিক পঠিত

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

ইরান-ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিচ্ছে ট্রাম্প

ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

তেহরানের মিসাইল অংকে বিপাকে ট্রাম্প: ২৪ লাখের পিছনে আমেরিকার ব্যয় ৪৯ কোটি