দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

Post Image


ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত সতর্কতা জারি করে। পাশাপাশি আপাতত ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।


পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়, যতদিন বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে, ততদিনের মধ্যে নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করতে হবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।


এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। তবে আগামী সপ্তাহে আবারও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আলোচনায় অগ্রগতি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে।


ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পাঠানো বার্তায় বলেছেন, যারা দেশ ছাড়তে চান তারা যেন দ্রুত ব্যবস্থা নেন। যেকোনো দেশের বিমানের টিকিট পাওয়া গেলে তা সংগ্রহ করে আগে ইসরায়েল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে উত্তাল রাজপথ

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বন্যায় জানমালের ক্ষয়ক্ষতিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

ইরানে ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা, চান বেনিয়ামিন নেতানিয়াহু

সর্বাধিক পঠিত

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের