ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

Post Image


কয়েক দিনের ব্যবধানে ইরানের পশ্চিমাঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বন্দর আব্বাস এলাকায় এই কম্পন আঘাত হানে। পরপর ছোট মাত্রার ভূমিকম্পকে ঘিরে সামাজিক মাধ্যমে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।


ইউএসজিএস জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পটি অনুভূত হয়। কয়েক দিনের ব্যবধানে একই অঞ্চলে একাধিক ছোট মাত্রার কম্পন রেকর্ড হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


কিছু পর্যবেক্ষক ও বিশ্লেষক বলছেন, ধারাবাহিক ছোট আকারের ভূমিকম্প অনেক সময় ভূগর্ভস্থ কার্যক্রমের ইঙ্গিতও হতে পারে। এ কারণে কেউ কেউ প্রশ্ন তুলছেন এগুলো কি ভূগর্ভে কোনো ধরনের পরীক্ষা বা বিস্ফোরণের ফল কি না।


তবে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক বা সরকারি সূত্র থেকে এ ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রমাণ পাওয়া যায়নি।


খালিজ টাইমস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই এই কম্পন অনুভূত হলো।


তবে সবশেষ এই ভূমিকম্পের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে গেল ৩ মার্চ ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল ইরানে। দেশটির গেরাশ অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা দিল চীন

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

২৩ বছরের অধ্যায়ের ইতি, ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

ইরান-ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা