দেশের ৭ জেলায় আবারও বন্যার আশঙ্কা

Post Image

ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের ৭ জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে বেশকিছু জেলায় নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার পাশাপাশি নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী ৩ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীগুলোর কিছু স্থানে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিনও এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর কিছু পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন এসব নদ-নদীর পানির বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় আগামী তৃতীয় থেকে পঞ্চম দিনে (২০-২২ জুলাই) ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কীর্তনখোলা, লোয়ার-মেঘনা, পশুর, ইছামতি, কর্নফুলী, লিটল ফেনী, নোয়াখালী খাল ইত্যাদি নদীগুলোয় বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান রয়েছে। আগামী একদিন এসব নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেশের ৭ জেলায় আবারও বন্যার আশঙ্কা

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, নিহত ২

পানির উচ্চতা বৃদ্ধি, আজ খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাথাপিছু সরকারি বরাদ্দ ৩২ টাকা

কুশিয়ারায় পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও কয়েকটি নদী

গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আমির

শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

সর্বাধিক পঠিত

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না: মঞ্জুরুল হক রাহাদ

রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২

লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর

ক্লাবের পদ-পদবি দখল নিয়ে ছাত্রদলের মারামারিতে কমিটি বিলুপ্ত