জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

Post Image

রাজশাহীতে বিএনপির ৩০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরীর কোট বুলনপুর এলাকার জামায়াতের একটি নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে জামায়াতে যোগ দেন তারা।


জামায়াতে যোগদানকারীরা হলেন- রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিক, সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমানসহ প্রায় ৩০ নেতাকর্মী৷


বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে নগরের রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বলেন, বিএনপির বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর এ দলে আমার আর কেউ নেই। এই কারণে আমি আমার কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিয়েছি।


তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক দল রয়েছে। কিন্তু জামায়াত তার কর্মী-সমর্থকদের প্রতি বেশ নজর দেয়৷ এছাড়াও তাদের রাজনৈতিক দর্শন ভালো লাগায় দলটিতে আমিসহ বিএনপির কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় ৩০ জনের অধিক জামায়াতে যোগদান করেছি৷


যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, আমার আহ্বান আজকে যারা যোগদান করলেন, তাদের দ্বীনের পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই৷ শুধু জামায়াতে ইসলামী করতে হবে এমন কোনো কথা নেই৷ জামায়াতে ইসলামী ভালো না লাগলে নিজেরাই ইসলামি দল খুলে কাজ করুন। তবে, অবশ্যই আল্লাহ দেখানো দ্বীনের পথে হাঁটতে হবে।


অনুষ্ঠানে উপস্থিত নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, রাজপাড়া থানা বিএনপি নেতা সেলিম দীর্ঘ ১৯৮২ সাল থেকে সংগঠনটির রাজনীতির সঙ্গে ছিলেন। এখন বাংলাদেশের অবস্থা দেখে, শুনে, বুঝে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সব কিছু মিলিয়ে তাদের জামায়াতকে পছন্দ হয়েছে, তাই যোগ দিয়েছে৷


যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নগর জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আমির

শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন আবু সাঈদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করায় অত্যাচারিত হয়েছে’

সর্বাধিক পঠিত

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে

মনপুরায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির বাধা ও হামলা, আহত ৪

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না: মঞ্জুরুল হক রাহাদ

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর