বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি থাকবে ১৭ মিনিট

Post Image

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের হাফটাইম ১৭ মিনিটের বেশি হবে না। অর্থাৎ, প্রচলিত ১৫ মিনিটের বিরতির তুলনায় অতিরিক্ত সময় থাকবে মাত্র দুই মিনিট।

ফিফা ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সেই বিরতির ১১ মিনিটজুড়ে থাকছে জমকালো সঙ্গীত পরিবেশনা, যেখানে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।

বাকি প্রায় ৬ মিনিট ব্যবহার করা হবে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসের অবস্থা ঠিক রাখার কাজও এই সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের কয়েকটি ম্যাচে মাঠের ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির বলে অভিযোগ উঠেছিল। বিশেষ করে স্পেন এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, একাধিক শিল্পীর পরিবেশনার কারণে হাফটাইম ২৫ মিনিটেরও বেশি হতে পারে। তবে ফিফা জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা নেই এবং পুরো বিরতি ১৭ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

তবে, ম্যাচের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতিতে কোনো পরিবর্তন আসছে না। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে যেভাবে প্রতি অর্ধে একটি করে দুটি হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে, ফাইনালেও একই নিয়ম বহাল থাকবে।

সর্বশেষ খবর

‘আর্জেন্টিনা ভাগ্যের জোরে ফাইনাল খেলছে, স্পেন এগিয়ে আছে’

ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি থাকবে ১৭ মিনিট

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরদী

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ঘিরে বড় শঙ্কা

‘ছোটবেলা থেকেই এই গোলের স্বপ্ন দেখেছি’

সর্বাধিক পঠিত

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

আজ টিভিতে যে খেলা দেখবেন

ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিলো না চট্টগ্রাম রয়্যালস

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে রাজশাহীকে জেতালেন শান্ত

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

ম্যাচের মধ্যে ইফতার করার সুযোগ থাকবে ইংলিশ ফুটবলে

একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না শান্ত

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক