শাড়ি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

Post Image

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান তিনি। এদিন সকাল ১১টা ২৫ মিনিটে আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

এর আগে গত ১২ জুলাই তাকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। 

এর আগে, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। 

তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে এই অভিনেত্রী দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্ন ছিল না। 

এ ঘটনায় দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। 

সমনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

জীবনে প্রথমবার নোয়াখালী যাচ্ছেন কেয়া পায়েল

বয়স নিয়ে ধোঁয়াশা দূর করলেন সাদিয়া আয়মান

পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

চট্টগ্রামের পর এবার গাইবান্ধায়ও পরীমণিকে বয়কটের ঘোষণা

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার

সর্বাধিক পঠিত

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

আমার কাছে চাঁদা চায়নি, চাইলে অবশ্যই দিতাম: সালমান মুক্তাদির

ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন সালমান মুক্তাদির

‘মহব্বত’সিনেমায় নায়িকা কে? আলোচনায় পাকিস্তানের ৪ তারকা

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

‘বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন’

গাজী মাজহারুল আনোয়ারের মেয়েও কিনলেন বিএনপির মনোনয়নপত্র

শাড়ি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা