মায়ের সঙ্গে বৈশাখী মেলায় দোকান দিতেন ফারিণ

Post Image

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্ষবরণ উদযাপনে মেতেছেন এই অভিনেত্রী। এ উপলক্ষে কেনাকাটাও করেছেন তিনি এবং বাসায়ও পিঠাপুলি তৈরি করেছেন তার মা।

শৈশব ও কৈশোরের বৈশাখ নিয়ে কথা বলেছেন তাসনিয়া ফারিণ। স্মৃতিচারণ করে এ অভিনেত্রী জানান ছোটবেলার কথা তার খুব মনে পড়ে। তখন শহরেও মেলা বসত। তিনি মায়ের সঙ্গে গিয়ে দোকান দিতেন। কখনো মুড়ি বাতাসা ও কখনো স্কুলের বৈশাখী অনুষ্ঠানে আচার বা পিঠা বিক্রি করতেন তিনি।

প্রতিবছর রমনা বটমূলে ছায়ানট নাচ গান পরিবেশন করে থাকে। ছোট সময়ে এসব তাসনিয়া ফারিণের মনে ছাপ ফেলত। এসব তথ্য স্মরণ করে তিনি জানান তাদের বাসা থেকে রমনা বটবৃক্ষ পায়ে হাঁটা পথ ছিল। নতুন পোশাকে সেজে বাড়ির বড়দের হাত ধরে সেখানে পৌঁছে যেতেন এবং সবার সঙ্গে বুঁদ হয়ে গান শুনতেন।

সময় বদলেছে তাই চাইলেই এখন জনস্রোতে পা মেলাতে পারেন না তাসনিয়া ফারিণ। তিনি জানান এর বদলে যেখানে থাকেন সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। তিনি কিন্তু লাল পাড় সাদা শাড়ি কিনেছেন এবং তার মা রকমারি পিঠা বানিয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

এবারের নববর্ষ উদযাপন নিয়ে তাসনিয়া ফারিণ জানান গত কয়েক বছর ধরে এই সময়ে ঈদের আগের রোজা পড়েছে তাই তারা তেমনভাবে উদযাপন করতে পারেননি। তবে এ বছর সেটি জমকালোভাবেই হবে।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

এআইয়ের বিরুদ্ধে রাস্তায় রোবটদের বিক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় আশির দশকের ছবিতে সয়লাব, অংশ নেবেন যেভাবে

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

খেলনা বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি : পপি

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ