বিয়ে বাড়িতে নজর কাড়লেন নাগা-সামান্থা

Post Image

২০২১ সালে যখন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিচ্ছেদের খবর সামনে আসে, তখন ভক্ত-অনুরাগীরা বেশ অবাক হয়েছিল। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দুই তারকা বেছে নিয়েছিলেন আলাদা পথ। এরপর গড়িয়েছে প্রায় পাঁচটি বছর। 

দীর্ঘ এই সময়ে কোনো অনুষ্ঠান বা পারিবারিক জমায়েতে তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে সম্প্রতি হায়দ্রাবাদের এক জমকালো বিয়ের অনুষ্ঠানে ফের একই ছাদের নিচে হাজির হলেন এই প্রাক্তন দম্পতি।

হায়দরাবাদে প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতের বিনোদন জগতের একঝাঁক তারকা। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে এবার আর একে অপরের হাত ধরে নয়, বরং দুজনেই এসেছিলেন নিজ নিজ জীবনসঙ্গীকে নিয়ে।

নাগা চৈতন্যের সঙ্গে ছিলেন তার স্ত্রী শোভিতা ধুলিপালা। অন্যদিকে, অভিনেত্রী সামান্থা হাজির হয়েছিলেন তার বর্তমান স্বামী ও প্রখ্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর পর প্রাক্তন দম্পতিকে একই স্থানে দেখে অনুষ্ঠানস্থলে গুঞ্জন শুরু হলেও দদতারা একে অপরের মুখোমুখি হননি। তিক্ততা এড়াতে সচেতনভাবেই একে অপরকে এড়িয়ে চলেছেন এবং আলাদাভাবে সময় কাটিয়েছেন।

ব্যক্তিগত জীবনে দুই তারকাই এখন স্থিতিশীল। গত ২০২৪ সালের ডিসেম্বরে শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। এর ঠিক এক বছর পর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন সামান্থা। এর আগে ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে নাগার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি।

এক সময়কার ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত এই জুটি এখন একে অপরের কাছে শুধুই অতীত। নতুন জীবনসঙ্গীদের নিয়ে একই অনুষ্ঠানে তাদের এমন উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, পুরোনো ক্ষত ভুলে দুজনেই এখন নিজেদের বর্তমান জীবনে বেশ স্বচ্ছন্দ ও সুখী। নেটিজেনদের মতে, জীবনের এই নতুন মোড়ে এসে তাদের এই ‘ম্যাচিউরিটি’ সত্যিই প্রশংসার দাবি রাখে।


এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

জীবনে প্রথমবার নোয়াখালী যাচ্ছেন কেয়া পায়েল

বয়স নিয়ে ধোঁয়াশা দূর করলেন সাদিয়া আয়মান

পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

চট্টগ্রামের পর এবার গাইবান্ধায়ও পরীমণিকে বয়কটের ঘোষণা

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার

সর্বাধিক পঠিত

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

এআই ব্যবহার করে কারও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনোভাবেই বিনোদন হতে পারে না: মেহজাবীন

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

জামিন পেলেন গায়ক নোবেল

এবার সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা হিরো আলমের

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

আমার কাছে চাঁদা চায়নি, চাইলে অবশ্যই দিতাম: সালমান মুক্তাদির

ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন সালমান মুক্তাদির