আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

Post Image

জীবনের আরো একটি বছর পার হওয়ার উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। রবিবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আল্লাহর কাছে অতীতের ভুল-ত্রুটি ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার প্রার্থনা করেন।


স্ট্যাটাসে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’


তিনি আরো লেখেন, ‘আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই-আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।’


নিজের জীবনের অবশিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর জন্যও দোয়া করেছেন লুবাবা। একই সঙ্গে নিজের পরিবার ও সব মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেছেন তিনি।


লুবাবার ভাষায়, ‘হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।


স্ট্যাটাসের শেষদিকে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে লুবাবা লেখেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’


এর সঙ্গে ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটি উল্লেখ করে এর অর্থও লিখেছেন তিনি- ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি : পপি

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ

বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা চেরি

টিকটক দুনিয়ায় শোক, খুন হলেন শামসো বিবি

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন হিরো আলম

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

সর্বাধিক পঠিত

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

বিয়ে বাড়িতে নজর কাড়লেন নাগা-সামান্থা

মায়ের সঙ্গে বৈশাখী মেলায় দোকান দিতেন ফারিণ

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা শেলী, খোঁজ নিচ্ছে না কেউ!

‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে শিক্ষিকা বিউটির পাশে ডা. মাহমুদা মিতু

রাজনীতিতে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা

দীর্ঘ অপেক্ষা, অবশেষে আসছে ‘মানি হাইস্ট’এর নতুন সিজন

১৬ ডিসেম্বর আত্মসমর্পণে ওসমানী ছিলেন না, এ নিয়ে কোনো সিনেমা হয়েছে?

‘বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন’

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের