বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা চেরি

Post Image

ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরির প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা নতুন নয়। বিভিন্ন সময়ে নানা ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। এবারও এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে।

সময়ের সঙ্গে সেই গুঞ্জন আরও জোরালো হলে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী। শুধু গুঞ্জন উড়িয়ে দেওয়াই নয়, ভিত্তিহীন সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন।

পূজা বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সঙ্গে, কখনো অন্য কারো সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।’

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী জানান, নিজের বিয়ের বিষয়টি নিয়ে তিনি আগেই পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তার ভাষ্য, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

এবারের গুঞ্জন সরাসরি নাকচ করে পূজা চেরি বলেন, ‘বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়।’

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘বারবার বলতে চাই, আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকার প্রসঙ্গেও সতর্ক করেছেন পূজা। তিনি বলেন, ‘সবাইকে স্মরণে করিয়ে দিতে চাই, অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’

বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের উল্লেখ করে অভিনেত্রী দাবি করেন, প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথাও উল্লেখ করেন তিনি।



এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা চেরি

টিকটক দুনিয়ায় শোক, খুন হলেন শামসো বিবি

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন হিরো আলম

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

মিথ্যকে নয় সত্যকে বেছে নেওয়ার আহ্বান প্রভার

শাড়ি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

জনপ্রিয় অভিনেত্রী রিনা রহমান আর নেই