বিশ্বকাপে মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে: নিউ ইয়র্কের মেয়র

Post Image

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ এবার খেলার মাঠ পেরিয়ে আছড়ে পড়ল খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। আলবিসেলেস্তেদের বিপক্ষে ফারাওদের সেই রোমাঞ্চকর ও বিতর্কিত হার নিয়ে যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

প্রকাশ্য জনসভায় তিনি মন্তব্য করেছেন, ‘মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে।

আটলান্টার সেই শেষ ষোলোর লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় মিশর। এরপর থেকেই ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত ও ভিএআরের বিতর্কিত ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা মিশর। ইতিমধ্যেই দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফিফার দরবারে অফিশিয়াল নালিশ ঠুকেছে।

ঠিক এর পরদিনই, গত বুধবার (৯ জুলাই) নিউ ইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ নামক এক নাগরিক কর্মসূচি উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে এই ফুটবলীয় বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি। দ্রুতগতির বাসসেবা চালুর ফলে নিউ ইয়র্কবাসীর কত সময় বাঁচবে, তা বোঝাতে গিয়ে রসিকতার ছলে বোমা ফাটান মেয়র। তিনি বলেন, ‘এই সেবার ফলে ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। সেই সময়টায় পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন।

আর বন্ধুদের সঙ্গে আড্ডায় অন্তত এই বিষয়ে একমত হতে পারবেন যে, গতকাল মিশরের থেকে ম্যাচটা ডাকাতি করা হয়েছে! সবকিছুর ঊর্ধ্বে, এই প্রকল্প নিউ ইয়র্কবাসীকে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।

মেয়র মামদানির এই বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীদের পাশাপাশি রাজনীতির অলিন্দেও শুরু হয় জোর চর্চা।

উল্লেখ্য, গত মঙ্গলবারের সেই ম্যাচের আসল নাটকের সূত্রপাত ৫৮তম মিনিটে। তখন ১-০ গোলে এগিয়ে থেকে চালকের আসনে মিশর।

মাঠ কাঁপানো এক আক্রমণ থেকে বল আর্জেন্টিনার জালে জড়িয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন মিশরের মোস্তফা জিকো। কিন্তু ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ভিএআরের পরামর্শে গোলটি বাতিল করে দিলে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। যুক্তি দেখানো হয়, গোল হওয়ার আগে মাঠের অন্য প্রান্তে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন মিশরের মারাওয়ান আতিয়া!

ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়া মিশরীয় স্ট্রাইকার মোস্তফা জিকো এই রেফারিংকে ‘অন্যায্য, অন্যায্য এবং অন্যায্য’ বলে ক্ষোভ উগরে দেন। আর মিশরের প্রধান কোচ হোসাম হাসান তো সরাসরি ম্যাচটিকে ‘পাতানো’ বলে তোপ দাগেন।

সর্বশেষ খবর

বিশ্বকাপে মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে: নিউ ইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

আর্জেন্টিনা ম্যাচে ‘পক্ষপাতদুষ্ট’ রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ মিসর

আর্জেন্টিনা ফাইনালে উঠলে কেন দায়িত্ব পাবেন না ইংলিশ রেফারি?

সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

সর্বাধিক পঠিত

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

টিভিতে যে খেলা দেখবেন আজ

আজ থেকেই আবার মাঠে ফিরছে বিপিএল

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

ফাইন্যান্স কমিটি থেকে সরিয়ে দেয়া হলো নাজমুলকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

মিশর ম্যাচের আগে যে সতর্কবার্তা দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি