২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

Post Image


২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর বাংলাদেশ পাঁচ শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে। তিন সংস্করণ-টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-মিলিয়ে পুরো বছরই ব্যস্ত সময় পার করবে টাইগাররা।

২০২৬ সালের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। ১২, ১৪ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। এরপর এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে সীমিত ওভারের দুই সংস্করণেই নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাবে স্বাগতিকরা। মে মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে ফের বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, তবে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহের সুযোগ এনে দেবে।

জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এই সিরিজ ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ সিরিজ। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। প্রতিবেশী দুই দেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তাই এই সিরিজ নিয়ে ইতোমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে।

অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। এ ছাড়া মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশে এসে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। সব মিলিয়ে ২০২৬ সালে ঘরের মাঠে টানা আন্তর্জাতিক ক্রিকেটে ভরপুর সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বিসিবির এই ঘোষিত সূচি দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই