আজ থেকেই আবার মাঠে ফিরছে বিপিএল

Post Image

স্থগিতের আশঙ্কা কাটিয়ে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। এই দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানী গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।


এর আগে, রাত ৮টার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে দশটার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেয়া হলো।


বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ দুটি শুক্রবার দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে রোববার।


এছাড়া, এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।


মূলত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা— এ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল।


পরিচালক হিসেবে তার পদত্যাগের জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেও তা করেননি তিনি।


বৃহস্পতিবার বিকেলে তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

সর্বশেষ খবর

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি: মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, ফিরলেন সৌম্য ও জাকের আলী

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

আবেগঘন বার্তা দিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন নিকোলাস ওতামেন্দি

ব্যালন ডি’অরের চার দাবিদার বেছে নিলেন পর্তুগিজ কিংবদন্তি

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন

সর্বাধিক পঠিত

আজ টিভিতে যে খেলা দেখবেন

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

ম্যাচের মধ্যে ইফতার করার সুযোগ থাকবে ইংলিশ ফুটবলে

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে তীরে এসে তরি ডুবল নেপালের

টিভিতে যে খেলা দেখবেন আজ

একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না শান্ত

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

বিশ্বকাপের ২৩ আসরেই একমাত্র দল হিসেবে খেলেছে যারা