মিশর ম্যাচের আগে যে সতর্কবার্তা দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

Post Image

কখনো কখনো কৌশলের চেয়ে মানসিক দৃঢ়তাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা আরও ভালো খেলতে পারি। কিন্তু যখন ভালো খেলা সম্ভব হয় না, তখন চরিত্র দেখাতে হয়। আমরা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি বারবার বিশ্লেষণ করেছি। সেখানে আর্জেন্টিনাই খেলায় প্রাধান্য বিস্তার করেছিল এবং বল পুনরুদ্ধারের চেষ্টা করেছে। কখনো কখনো কৌশলের চেয়ে মানসিক দৃঢ়তাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্রাজিলের বিদায় নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা অনুশীলনের ফাঁকে ম্যাচের কিছু অংশ দেখেছি। তবে ঝড়ের কারণে অনুশীলন বন্ধ করতে হয়েছিল। নরওয়ে খুব ভালো দল। ব্রাজিল যেভাবে বিদায় নিয়েছে, একই ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারত। তাই আমরা সতর্ক আছি। মিসরও খুব ভালো প্রতিপক্ষ।’

তিনি বলেন, ‘কোনো দলকে কীভাবে শিরোপার প্রধান দাবিদার বলা যায়, সেটি বলা কঠিন। তবে স্পেন পাঁচটি ম্যাচে ধীরে ধীরে নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে। এই বিশ্বকাপ খুবই কঠিন। দীর্ঘ ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং বলের গতি-সব মিলিয়ে অনেক বিষয় খেলায় প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘এটি সাধারণ কোনো বিশ্বকাপ নয়। কোনো দলই এখন পর্যন্ত অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারেনি। স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে পারলে আমি অবশ্যই রাজি। কিন্তু সেই পথে এখনও অনেক দূর যেতে হবে। আমাদের এবং তাদের—দুই দলেরই সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।’

স্কালোনির মতে, এবারের বিশ্বকাপ সব দলের জন্যই সমান কঠিন। তিনি বলেন, ‘কয়েক দিন আগে ফ্রান্সকে খুব ভয়ংকর দল মনে হচ্ছিল। এখনও তারা শক্তিশালী, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে তারাও ভুগেছে। আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন। যেসব খেলোয়াড় সারা বছর অনেক ম্যাচ খেলেছে, তারা ক্লান্তির প্রভাব অনুভব করছে। তাই আমরা পরিচিত মানের ফুটবল দেখতে পাচ্ছি না। যাদের শিরোপার দাবিদার ধরা হচ্ছিল, তারাও প্রত্যাশামতো খেলতে পারেনি। এখন পর্যন্ত কোনো দলই পূর্ণাঙ্গ আধিপত্য দেখাতে পারেনি।’

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই