তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

Post Image

হাঁটুর চোটের কারণে পেসার তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যা উদ্বেগে তৈরী করেছে ক্রিকেট মহলে। তাকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর নাও খেলতে পারেন।  ইনজুরির কারণেই ঢাকা ক্যাইপটালসের সর্বশেষ ম্যাচে দেখা যায়নি এই ডানহাতি পেসারকে।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন তাসকিনের চোটের বিষয়টি নিশ্চিত করেন।

মিঠুন বলেন, ‘এটা ফিজিওর সিদ্ধান্ত। তাসকিন এখন খেলার অবস্থায় নেই। তার বিশ্রাম প্রয়োজন এবং স্ক্যান করানোর জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। চোট গুরুতর না হলে ঢাকা পর্ব থেকে তার ফেরার সম্ভাবনা আছে।’

চোটের মাত্রা জানতে সতর্কতামূলকভাবে ঢাকায় গিয়ে মেডিকেল স্ক্যান করাচ্ছেন তাসকিন। চলতি বিপিএলে পাঁচ ম্যাচে মাত্র তিন উইকেট পেয়েছেন তিনি, ইকোনমি রেটও বেশ বেশি—৯.৭৮। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম বায়েজিদ চোটের বিষয়ে আশ্বস্ত করেছেন।

বিসিবি এই ফিজিও বলেন, ‘চোটটি গুরুতর নয়। বড় কোনো সমস্যা নেই। আগেও এই হাঁটুর বিষয়টি নিয়ে কাজ করা হয়েছে। রুটিন চেকআপের জন্যই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

তবে উদ্বেগের জায়গা হলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আর মাত্র তিন সপ্তাহ বাকি। যদি স্ক্যান রিপোর্টে চোট গুরুতর প্রমাণিত হয়, তাহলে বিশ্বকাপে তাসকিনকে না পাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এখনো পর্যন্ত তার ফেরার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। স্ক্যান রিপোর্টের অপেক্ষায় বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষ। সব পক্ষই আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন বাংলাদেশের অন্যতম ভরসার এই পেসার।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই