ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

Post Image

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মরক্কো। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো কোনো গোপন পরিকল্পনা নেই। তবে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ওঠাই নয়, তাদের লক্ষ্য বিশ্বকাপ শিরোপা জেতা।

সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ফ্রান্সকে চমকে দেওয়ার মতো কিছু নেই। আমরা কীভাবে খেলি, সেটি তারা জানে। তারাও কীভাবে খেলে, সেটি আমরা জানি। মাঠে যে দল নিজেদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই এগিয়ে থাকবে।

তিনি জানান, মরক্কো রক্ষণাত্মক ফুটবল খেলতে মাঠে নামবে না। বরং বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তুলতে চায় তার দল। মাঝমাঠ ও দুই প্রান্তের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে ফ্রান্সকে চাপে ফেলার পরিকল্পনাও রয়েছে তাদের।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের প্রসঙ্গ উঠলেও সেটিকে গুরুত্ব দিতে চাননি মরক্কো কোচ। তার মতে, অতীত নয়, বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ওয়াহবি বলেন, চার বছর আগের ম্যাচের সঙ্গে এবার কোনো তুলনা চলে না। এখন দুই দলই ভিন্ন, খেলোয়াড়ও ভিন্ন। তাই অতীত নয়, আমরা শুধু বর্তমান ম্যাচ নিয়েই ভাবছি।

ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে স্বীকৃতি দিলেও ভয় পাচ্ছেন না ওয়াহবি। বরং তার দাবি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে যে কাউকেই হারানোর সামর্থ্য আছে মরক্কোর।

তবে সবচেয়ে বড় বার্তাটি দেন বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে। তিনি বলেন, অনেকে বলছেন আমরা অনেক দূর চলে এসেছি। কিন্তু আমি তা মনে করি না। আমাদের লক্ষ্য শুধু কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল নয়। আমরা বিশ্বকাপ জিততে এসেছি। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কোনো অর্জন উদযাপন করতে চাই না।

ম্যাচে জিততে হলে খেলোয়াড়দের সর্বোচ্চ নিবেদন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ওয়াহবির ভাষায়, ফ্রান্স দুর্দান্ত দল। কিন্তু তাদের হারাতে হলে আমাদের ২০০০ শতাংশ উজাড় করে দিতে হবে। ম্যাচ শেষে যেন কোনো আক্ষেপ না থাকে, সেটাই চাই।

এদিকে ম্যাচের আগে দুঃসংবাদও পেয়েছে মরক্কো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারি ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন ওয়াহবি। তবে টুর্নামেন্টে পরবর্তী ধাপে তাকে পাওয়ার আশা ছাড়ছেন না মরক্কো কোচ।

সর্বশেষ খবর

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

আর্জেন্টিনা ম্যাচে ‘পক্ষপাতদুষ্ট’ রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ মিসর

আর্জেন্টিনা ফাইনালে উঠলে কেন দায়িত্ব পাবেন না ইংলিশ রেফারি?

সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

ইতিহাসে নিচু র‍্যাঙ্কিংয়ের প্রতিপক্ষের সাথে খেলে কোয়ার্টারে আর্জেন্টিনা!

সর্বাধিক পঠিত

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

আজ থেকেই আবার মাঠে ফিরছে বিপিএল

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

টিভিতে যে খেলা দেখবেন আজ

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

ফাইন্যান্স কমিটি থেকে সরিয়ে দেয়া হলো নাজমুলকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

মিশর ম্যাচের আগে যে সতর্কবার্তা দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত