সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

Post Image

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ড বাতিলের জন্য করা ফ্রান্সের আপিল প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (৯ জুলাই) মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওলিসেকে নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়েই খেলতে হবে। ওই ম্যাচে তিনি আরেকটি হলুদ কার্ড দেখলে এবং ফ্রান্স সেমিফাইনালে উঠলে, নিষেধাজ্ঞার কারণে পরের ম্যাচে খেলতে পারবেন না।   

ফ্রান্সের কোচ বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ওলিসের হলুদ কার্ডের বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। ফিফার কাছ থেকে আমাদের জানানো হয়েছে যে, তার হলুদ কার্ড বহাল রয়েছে।

অর্থাৎ, মরক্কোর বিপক্ষে ম্যাচে ওলিসে যদি আরেকটি হলুদ কার্ড পান এবং ফ্রান্স জয়ী হয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে স্পেন-বেলজিয়াম ম্যাচের বিজয়ীর বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনালে তিনি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না।

সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি