টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

Post Image


টানা ১২ ম্যাচ জয়ের দারুণ রেকর্ড নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। কিন্তু আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ল সূর্যকুমার যাদবের দল। 


প্রোটিয়া বোলারদের তোপে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৭৬ রানের এই বিশাল পরাজয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার।


এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। শুধু তাই নয়, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে হারের স্বাদ পেল ভারত। এর মাঝে খেলা ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জিতেছিল তারা, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।


আহমেদাবাদে সুপার এইটের লড়াইয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। প্রথম ওভারে ঈশান কিষান এবং দ্বিতীয় ওভারে তিলক ভার্মাকে হারিয়ে ৫ রানেই ২ উইকেট হারায় তারা। 


শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ৫১ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় স্বাগতিকরা।


ষষ্ঠ উইকেটে শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া মিলে ৩৫ রানের একটি জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তবে বাড়তে থাকা রান রেটের চাপে সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। 


ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি বদলে দেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। ওই এক ওভারেই পান্ডিয়া, রিংকু সিং ও আর্শদীপ সিংকে সাজঘরে ফিরিয়ে ভারতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি।


৮৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর মূলত হারের ব্যবধান কমাতেই ব্যাট চালিয়েছিলেন শিভম দুবে। ৩টি ছক্কা ও ১টি চারে ৩৭ বলে ৪২ রানের লড়াকু এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। ভারতের ইনিংসে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ভারতের ইনিংসের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন পেসার মার্কো ইয়ানসেন। ওভারের চতুর্থ বলে দুবেকে আউট করার পর পঞ্চম বলে বুমরাহকেও ফিরিয়ে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। এতে ১১১ রানেই শেষ হয় ভারতের ইনিংস। আর ৭৬ রানের দাপুটে জয়ে সুপার এইট মিশন শুরু করে দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ খবর

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

আর্জেন্টিনা ম্যাচে ‘পক্ষপাতদুষ্ট’ রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ মিসর

আর্জেন্টিনা ফাইনালে উঠলে কেন দায়িত্ব পাবেন না ইংলিশ রেফারি?

সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

ইতিহাসে নিচু র‍্যাঙ্কিংয়ের প্রতিপক্ষের সাথে খেলে কোয়ার্টারে আর্জেন্টিনা!

সর্বাধিক পঠিত

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

আজ থেকেই আবার মাঠে ফিরছে বিপিএল

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

টিভিতে যে খেলা দেখবেন আজ

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

ফাইন্যান্স কমিটি থেকে সরিয়ে দেয়া হলো নাজমুলকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

মিশর ম্যাচের আগে যে সতর্কবার্তা দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত