মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০ জন

Post Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের পাশে সংঘর্ষে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামবাড়ি গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক লাদেনের সঙ্গে হাতুড়াবাড়ি গ্রামের এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের বিরোধে রূপ নেয়। পরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দারা তিনলাখপীর-চারগাছ সড়কের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। পরে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেয়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তিন গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০ জন

‘উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার

দেশের সব মাদরাসার জন্য সরকারের জরুরি নির্দেশনা

রাঙ্গামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম

পাঁচ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে জিরা আমদানি শুরু

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রায় ভূমিকম্প

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

বিএনপি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছে, বিএনপিই প্রকৃত ইসলামি দল

১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করা হবে : হান্নান মাসউদ

বিএনপি'র শতাধিক নেতাকর্মীদের জামায়াতে যোগদান

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র ফরিদপুর

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি