দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র ফরিদপুর

Post Image

স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ফরিদপুর জেলার ভাঙ্গায় দুটি ইউনিয়নের গ্ৰামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার মানিকদহ ইউনিয়ন ও পার্শ্ববর্তী হামিরদী ইউনিয়নে গ্রামবাসীর মধ্যে পুখুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষকালীন সময় পুখুরিয়া এএস একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকে বিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে অবরুদ্ধ, মহাসড়কের দুই পাশে তীব্র তীব্র যানজটের সৃষ্টিতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। এ ঘটনায় বাজারের বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী মহলের। এক পর্যায়ে স্থানীয় জনগণের হস্তক্ষেপে তিন ঘন্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। আহতদের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলহাজ্ব শরিফ (২৪), ইদ্রিস শরিফ (২৮) ও রাসেল শেখ (২৮) ভর্তি করা হয়েছে এবং সদরপুর উপজেলা হাসপাতালে বেশ কয়েক জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, পুখুরিয়া এএস একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম উদ্বোধন করেন। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে উপস্থিত হামিরদী ইউনিয়নের মৌজার কিছু বখাটে যুবক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবির তাদের নিবৃত্ত করতে চেষ্টা করেন। এসময় পাশ্ববর্তী হামিরদী ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গকে ক্রীড়া প্রতিযোগিতায় দাওয়াত না দেওয়ার বিষয়টি সামনে এনে সেখানে তর্ক-বিতর্কের সৃষ্টিতে প্রধান শিক্ষকসহ বিদ্যুালয়ের আরো দু’জন সহকারী শিক্ষক জড়িয়ে পড়েন। উত্তেজনাকর পরিস্থিতিতে বিদ্যুালয়ে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী তামিমকে মেরে আহত করে মৌজা এলাকার বখাটে ছেলেরা।

এখবর তামিমের এলাকা মানিকদাহ ইউনিয়নের খা কান্দা নাজিরপুরসহ চার গ্ৰামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ প্রতিবাদে সড়কে নেমে আসে। পাল্টা জবাবে মৌজার ১০ গ্ৰামের শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিয়ে উভয় পক্ষের লোকজন ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, ব্রাহ্মমকান্দা আবুল শরীফ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে কিছু যুবক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় দুটি গ্ৰামবাসীরা সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার এবং সন্ধ্যায় মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাঙ্গামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম

পাঁচ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে জিরা আমদানি শুরু

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন স্বেচ্ছাসেবক দল নেতার ভাই

সর্বাধিক পঠিত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রায় ভূমিকম্প

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

বিএনপি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছে, বিএনপিই প্রকৃত ইসলামি দল

১১ দলীয় জোট ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করা হবে : হান্নান মাসউদ

বিএনপি'র শতাধিক নেতাকর্মীদের জামায়াতে যোগদান

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র ফরিদপুর

বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি